অনলাইনে থ্রি-পিস কেনার সময় অনেকেই ছবির সাথে বাস্তবের মিল পাবেন কি না তা নিয়ে চিন্তায় থাকেন। এই ভয় দূর করতে ৩টি বিষয় মাথায় রাখুন। প্রথমত, পেজের কাস্টমার রিভিউ ও টেস্টীমোনিয়ালগুলো ভালো করে চেক করুন। দ্বিতীয়ত, বিক্রেতার রিটার্ন বা মানি-ব্যাক পলিসি আছে কি না তা জেনে নিন। আর তৃতীয়ত, সাইজ এবং কাপড়ের বিবরণ ভালো করে পড়ে অর্ডার করুন। একটি বিশ্বস্ত পেজ সবসময় আপনাকে সঠিক পণ্যটিই দেবে।
